হাতের কব্জি কেটে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে - The News Lion

হাতের কব্জি কেটে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ  নোংরা ফেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর গন্ডগোল । আর তারই জেরে হাতের কব্জি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে  ঘটনাটি ঘটেছে  ইংরেজবাজার থানার ২৩ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনী এলাকায়। আক্রান্ত ব‍্যক্তিকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 


এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহতদের নাম গুপি মন্ডল(১৯) বিবেক  মন্ডল(২০) মা আল্পনা মন্ডল(৪০)। অভিযুক্ত গৌতম হালদার সহ তিনজন। অভিযোগ গৌতমের বাড়ির সামনের ড্রেনের নোংরা জল ফেলছিল। সেই সময় বচসা শুরু হয়। অভিযোগ , সেই সময় গৌতম ধারালো অস্ত্র নিয়ে মন্ডল পরিবারের অপর চড়াও হয়।


 ঘটনায় বিবেক মন্ডলকে মারধর শুরু করে। এতে তার ডান হাতের কব্জি কেটে খুনের চেষ্টা করা হয়। পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করে অভিযুক্তরা বলে অভিযোগ। পরে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতেরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.